Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আখতারুজ্জামানের মুক্তির দাবি বিরোধীদলীয় নেতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৬ ২১:৫২

মেজর (অব.) আখতারুজ্জামান ও জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও দাবি করেন জামায়াত আমির।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সাথে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।’

বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়ে থাকলে সেটিকে ‘অশনিসংকেত’ হিসেবে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর