Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন হাবিবুন নাহার


১৪ জুন ২০১৮ ১৬:০৬ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১৬:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুন নাহার শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় চিফ হুইপ আ স ম ফিরোজ এবং সংসদের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাইয়ীদ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে উইং কমান্ডারের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বিজ্ঞাপন

এদিকে স্পিকার এক বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং সবাই যাতে পরিবার পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সেজন্য দেশবাসীর শুভ কামনা করেন তিনি।

সারাবাংলা/এনআর/এমও