Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ০৮:২৪

খুলনায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু

খুলনা: খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মৃদুল গাইন (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার মেছাঘোনা কালভার্টের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। সে সিংগা এলাকার জয়দেব গাইনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত মৃদুলসহ ২ যাত্রী ভ্যানযোগে ডুমুরিয়া থেকে খর্নিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেছাঘোনা কালভার্টের কাছে পৌঁছালে একই দিকে খুলনা থেকে ছেড়ে আসা ট্রাক (খুলনা মেট্টো-১১-১৮৯৯) ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃদুল গাইনকে মৃত ঘোষণা করেন।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ