Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, দূষণে দ্বিতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বায়ু দূষণে আবারও দ্বিতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর শীর্ষে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২৬মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এ তথ্য জানিয়েছে।

বায়ু দূষণে দ্বিতীয় থাকা ঢাকার স্কোর ২৩৫ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। আর তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার দূষণ স্কোর ২৯৯ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। দিল্লির দূষণ স্কোর ২৩১ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ নম্বরে রয়েছে ভারতের মুম্বাই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/জেআর/ইআ