Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেহেরপুর ও রাজবাড়ীর পর নওগাঁর কৃষকের পাশে ‘স্বপ্ন’

সারাবাংলা ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১৭:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর ও রাজবাড়ীর পর নওগাঁ সদরের মোহনপুর গ্রামের তরদার পাড়া হাপানিয়া ইউনিয়নে পৌঁছে গেছেন সুপারশপ ‘স্বপ্ন’ এর কর্মীরা।

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানায়, নওগাঁ সদরের মোহনপুর গ্রামে ফুলকপির বাম্পার ফলন হলেও কৃষকরা প্রত্যাশিত দাম পাচ্ছেন না- সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে ১২ জানুয়ারি (রোববার) নওগাঁয় পৌঁছে যায় ‘স্বপ্ন’ টিম। ওইদিন ফুলকপি সবজি চাষি মো আব্দুল খালেক, আবুল কালাম আজাদ ও আব্দুস সামাদের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনে নেয়া হয়।

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানায়, এর আগে গত দুই সপ্তাহে মেহেরপুর এবং রাজবাড়ীর কৃষকদের কাছ থেকে ফুলকপি কিনে তাদের মুখে হাসি ফুটিয়েছে ‘স্বপ্ন’। সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ফুলকপি। কেনা এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের ‘স্বপ্ন’ আউটগুলোতে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে বিভিন্ন এলকার কৃষকদের ফুলকপি চাষ নিয়ে হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর মেহেরপুর, রাজবাড়ী এবং নওগাঁ এলাকায় পৌছে যায় ‘স্বপ্ন’ টিম এবং সেই সাথে হতাশাগ্রস্ত কৃষকদের কাছ থেকে ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য স্বপ্ন আউটলেটে থাকছে কৃষক ভাইদের জমির চাষের এই ফুলকপি।

তিনি বলেন, যেখানেই কৃষকের কান্না কিংবা হতাশার খবর চোখে পড়বে আমাদের, সেখানেই পৌছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো