Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুগন্ধা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৫:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: সুগন্ধা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর তীরে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ওই মরদেহ উদ্ধার করেন। নবজাতকের বয়স আনুমানিক ৫/৭ দিন হবে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ জানুয়ারি দুপুরে ৫ দিনের নবজাতককে দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দেয় মা ঐশী আক্তার। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নদীতে ফেলার পর থেকে নবজাতকের হদিস পাওয়া যাচ্ছিল না। উদ্ধার হওয়া মরদেহ ওই শিক্ষিকার সন্তানের কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ