Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯ দফা দাবিতে বনানীতে সিএনজিচালকদের সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৫:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের চালকরা। বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দফতরের সামনের রাস্তায় শুয়ে এই অবরোধ করেন তারা। এতে করে মহাখালীগামী যানবাহনগুলো সড়কে আটকে যায়। ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচল করা সাধারণ মানুষ।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়ে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হলো— ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে, ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে, সিএনজি অটোরিকশা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে, পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

পুলিশের বনানী থানার এসআই মোসতাক আহমেদ বলেন, প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে সিএনজিচালক ঐক্য পরিশোধের সদস্যরা। এরপর দুপুর ২টার দিকে তারা চলে যায়। অবরোধের কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো