Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবেশ কর্মকর্তার ওপর হামলায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ০৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

হামলার নিন্দা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারি কাজে বাধাদান ও হামলার জন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ আসলেও অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পানি ভবনে আগামী ১ ফেব্রুয়ারি বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপন এবং বনাপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মেছো বিড়াল সংরক্ষণের নিমিত্ত সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, প্রতিদিন সোয়া কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে উৎপাদন হচ্ছে। তাই পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিন উৎপাদন ও বিপনন বন্ধ করতেই হবে। তিনি বলেন, এলক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের হাত থেকে মেছোবিড়ালকে বাচাতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধেও অভিযান জোরদার করার জন্য বলেন।

সারাবাংলা/জেআর/এনজে