Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৬ ২১:৪০ | আপডেট: ২ অক্টোবর ২০২৬ ২১:৪৩

ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন।

চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানাধীন বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ বলেন, বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিজ্ঞাপন

জানা গেছে, চট্টগ্রামের মাঝিরঘাট ও সদরঘাট এলাকার বাংলাবাজার (স্ট্যান্ড রোড) এলাকায় অবস্থিত একটি পুরোনো ও পরিত্যক্ত রেলওয়ে স্টেশন হলো এসআরভি রেলস্টেশন।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগেও একই স্থানে আগুন লাগে। তবে কারা এর সাথে জড়িত তা উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ। একটি সংঘবদ্ধ চক্র রেলের যন্ত্রাংশ চুরির জন্য এমন কাজ করতে পারে ধারণা করেন স্থানীয়রা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত বগিতে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর