Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২২:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: রংপুরের পীরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোম‌ুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা পানেয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে মোজা‌হিদ মিয়া (১৮) ও পীরগঞ্জ পৌরসভার মৃত কুদ্দুস মিয়ার ছেলে আনিছুর রহমান রানু (২৬)।

বড়দরগাহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ম‌নিরুজ্জামান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো