Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ / চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব: কার সামনে কী সমীকরণ

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহু বছরের প্রথা ভেঙে এবারই নতুন ফরম্যাটে আয়োজন করা হয়েছে চ্যাম্পিয়নস লিগ। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আজ মাঠে নামছে ৩৬ দলের সবাই। শেষ দিনের খেলায় কে সরাসরি যাবে পরের রাউন্ডে, কে নিশ্চিত করবে প্লে-অফ, কেই বা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে; চলুন দেখে নেওয়া যাক এসব সমীকরণ।

নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ ৮ দল সরাসরি যাবে পরের রাউন্ডে। পরের ১৬ দল নিজেদের মাঝে প্লে-অফ খেলেই নিশ্চিত করবে দ্বিতীয় রাউন্ডে খেলা। গ্রুপ পর্বের ৭ম রাউন্ড শেষে মাত্র দুটি দল সরাসরি শেষ ১৬তে খেলা নিশ্চিত করেছে।

৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুল ও ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা গত রাউন্ডেই নিশ্চিত করেছে সরাসরি শেষ ১৬ তে খেলা। বার্সেলোনা ও লিভারপুল ছাড়া কোন ৬টি দল সেরা ৮ এ থাকবে, তা জানা যাবে আজই।

বিজ্ঞাপন

বড় ক্লাবগুলোর মাঝে আর্সেনাল ও ইন্টার মিলান সরাসরি শেষ ১৬তে খেলার একদমই কাছাকাছি অবস্থা আছে। সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বেঁচে আছে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, অ্যাটলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাসেরও। সবাই এরই মাঝে অবশ্য নিশ্চিত করেছে প্লে-ফে খেলা।

নামীদামী ক্লাবগুলোর মাঝে সবচেয়ে বিপাকে আছে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২ তম স্থানে আছে পিএসজি, ৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে আছে সিটিজেনরা। প্লে-অফ নিশ্চিত করতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই দুই ক্লাবের সামনে। আজ পয়েন্ট হারালেই গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে এই দুই ক্লাব।

এক নজরে গ্রুপ পর্বের বর্তমান চিত্র

সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে- লিভারপুল, বার্সেলোনা

অন্তত প্লে-অফ নিশ্চিত করেছে –আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান, আটালান্টা, বেয়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলা, মোনাকো, ফেইনুর্ড রটার্ডাম, লিল, ব্রেস্ট, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, সেল্টিক।

নকআউট পর্ব নিয়ে শঙ্কায়- পিএসভি আইন্দহোফেন, ক্লাব ব্রুজ, বেনফিকা, পিএসজি, স্পোর্টিং লিসবন, ভিএফবি স্টুটগার্ট, ম্যানচেস্টার সিটি, দিনামো জাগরেব, শাখতার দোনেৎস্ক।

আগেই বিদায় নিশ্চিত হয়েছে-  বোলোনিয়া, স্পার্তা প্রাগ, আরবি লাইপজিগ, জিরুনা, রেড স্টার বেলগ্রেড, স্টার্ম গ্রাজ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, ইয়াং বয়েজ।

সারাবাংলা/এফএম