Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় ৫০০ পিস টাপেন্টা ট্যাবলেটসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁয় ইয়াবার বিকল্প ৫০০ পিস টাপেন্টা ট্যাবলেটসহ  জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷

আটকরা হলেন- শ্রী কাজল কুমার বসাক (৪০), সাবিনা ইয়াসমিনী (২৩), শ্রী সাগর সরকার (২৫), সাজু আহমেদ (৩২), আসাদুল ইসলাম (২৫), সাখাওয়াত হোসেন (২৫) ও মইনুল ইসলাম (৩২)।

জেলা গোয়েন্দা শাখা ডিবির পুলিশ পরিদর্শক ইমাম জাফর জানান, আটক শ্রী কাজল কুমার বসাক নওগাঁ শহরের ফুলপট্টি এলাকায় ওষুধ ব্যবসার আড়ালে নিষিদ্ধ টাপেন্টা ট্যাবলেট বিক্রি করে আসছেন। এমন তথ্য পেয়ে বাঙ্গাবাড়িয়া এলাকায় কাজল কুমারের সহযোগী সাবিনা ইয়াসমিন বৃষ্টির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫০০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর