Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৫ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২২:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর: জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার দিগপাইত করগ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি।

নিহতরা হলেন— অটোরিকশারচালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া। গুরুতর আহত আমজাদ হোসেন নামে এক যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাকে একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নিলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর