Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য ঢাকায় এসেছে সিঙ্গাপুরের পাঁচ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল। তারা আহতদের চোখের চিকিৎসা করবেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে তারা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাদের অভ্যর্থনা জানানো হয়।

সিঙ্গাপুরের চিকিৎসক দলে আছেন- সহকারী অধ্যাপক ডা. রোনাল্ড ইয়েওহ (রেটিনা সার্জন), ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. ব্ল্যাঞ্চ লিম (অপথামোলজি), কনসালট্যান্ট ডা. রেউবেন ফু (অপথামোলজি), হেড অব আই অ্যান্ড কর্নিয়া সার্জন ডা. ডোনাল্ড তান, সিনিয়র কনসালট্যান্ট ডা. নিকোলি তান (রেটিনা স্পেশালিস্ট)।

বিজ্ঞাপন

সিঙ্গাপুর থেকে আসা এই চিকিৎসকদের বাংলাদেশে নেতৃত্ব দেবেন বাংলাদেশ আই হাসপাতালের চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ ও জাতীয় ইনস্টিটিউট অপথামোলজি অ্যান্ড হাসপাতালের ডিরেক্টর প্রফেসর খাইর আহমেদ চৌধুরী।

জুলাই আন্দোলনে আহতদের চোখের চিকিৎসার জন্যে তারা দু’দিন ঢাকায় অবস্থান করবেন। এর পর তারা সিঙ্গাপুরে ফিরে যাবেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। এ ছাড়া, আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ঝটপট বানান মচমচে কুলি পিঠা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৬

টিউবলেস টায়ার বদলানোর সঠিক সময়
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১

আরো