Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানখেত থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯

মরদেহ। প্রতীকী ছবি

যশোর: জেলার মণিরামপুরে ধানখেত থেকে আব্দুর রশিদ গাইন (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মনিরামপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

আব্দুর রশিদ গাইন কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের জোহর আলী গাইনের ছেলে। তিনি সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সহ প্রচার সম্পাদক।

সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, সকালে হাকিমপুর এলাকার একটি ধানখেতে আব্দুর রশিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের ফোন করে জানান। আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এটা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘কেশবপুর-পুলেরহাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজ চলছে। রাজগঞ্জ এলাকায় একটি মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রী রাখা আছে। আব্দুর রশিদ সেখানে নৈশ প্রহরীর কাজ করতেন।

ওসি আরও জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল চালিয়ে কেশবপুরের বাড়িতে ফিরছিলেন। হাকিমপুর বাবুর মোড়ে রাস্তার একটি মোড় রয়েছে। মোড় ঘুরতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ স্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, ‘হয়তো তিনি স্ট্রোক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো