Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ শর্ত মানলেই সাদপন্থিদের সঙ্গে হবে ঐক্যবদ্ধ ইজতেমা: মাহফুজ হান্নান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান তিনটি শর্ত দিয়েছেন

গাজীপুর: তাবলীগ ও জামায়াতের বিরোধের কারণে এবারও দুইভাগে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন শুরায়ে নেজাম অনুসারীরা এবং দ্বিতীয় পর্বে অংশ নিবেন মাওলানা সাদ অনুসারীরা। তবে তিনটি শর্ত মেনে নিলেই ঐক্যবদ্ধ ইজতেমা সম্ভব বলে জানিয়েছেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে পুলিশের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কারণে ইজতেমা বিভক্ত হলো সে কারণটা সমাধান হলেই ঐক্যবদ্ধ হওয়া যায়। এ জন্য আমাদের ওলামায়ে কেরাম ও সারা বিশ্বের আলেমরা তিনটি শর্ত দিয়েছেন।’

বিজ্ঞাপন

শর্তগুলো হলো-

১. মাওলানা সাদ নিজেকে এককভাবে নেতা মনে করছেন। আমরা বলেছি এককভাবে নয়, এটি একটি সুরার মাধ্যমে চলবে।

২. উনি (মাওলানা সাদ) নিজস্বভাবে ওনার দাদা পর-দাদারা ইজতেমার জন্য তাবলিগের যে নিয়ম করে গেছেন, মাশওয়ারা ছাড়াই নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করেছেন। যা বাদ দিতে হবে।

৩. মাওলানা সাদ সাহেব কোরআন হাদিসের খেলাফ যেসব মনগড়া বক্তব্য দিয়েছেন, সেগুলো থেকে তাকে ফিরে আসতে হবে।

তিনি বলেন, ‘এই তিনটি শর্ত যদি মাওলানা সাদ সাহেব মেনে নেন তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা থাকবে না। আমাদের সঙ্গে কারো কোনো দুশমনি বা টাকা পয়সার জন্য ভাগ হয়নি। আমরা শরিয়তের কারণে এখানে আটকে আছি।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো