Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার ডিবি হেফাজতে অভিনেত্রী সোহানা সাবা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৩

অভিনেত্রী সোহানা সাবা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রীয় ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাধের জন্য এবার ডিবি কার্যালয়ে আনা হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।’

তালেবুর বলেন, ‘অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে, একইদিন সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয় মেহের আফরোজ শাওনকে। তাকেও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো