Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আকাশে থাই বিমানে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২

থাই এয়ারওয়েজ বিমানের প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: থাইল্যান্ডের ব্যাংকক থেকে ছেড়ে আসা ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি বিমান এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাগামী বিমানটি জরুরি অবতরণ করলে সংশ্লিষ্ট চিকিৎসকরা প্রাথমিকভাবে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট THA339 এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট এ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছেন।

বিজ্ঞাপন

সাজ্জাদ নামের ওই যাত্রীর বিষয়ে তৎক্ষণাৎ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালককে অবহিত করেন। রাত ১টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার বিমানে প্রবেশ করে ওই রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল সারাবাংলাকে বলেন, ‘রাতে বিমানটি অবরতণের সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের দায়িত্বে থাকা ডাক্তার ওই বিমানে ঢুকেন। কিন্তু এর আগেই ওই যাত্রী মারা গিয়েছিল। আমরা তবুও তার মৃত্যু নিশ্চিত করতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু থাই এয়ারওয়েজের কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে আমাদের জানায়। পরে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’

সারাবাংলা/আইসি/এনজে
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো