Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের প্রখ্যাত স্থপতি ও এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম আর নেই।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। ৭২ বছর বয়সের প্রখ্যাত এই স্থপতি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

বুধবার বাদ আছর ধানমন্ডির তাক্ওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ যোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গাজীপুর বাগানবাড়ীতে পারিবারিক কবরস্থানে পিতামাতার পাশে তাকে দাফন করা হবে।

দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম। এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো