Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেলার ১২তম দিনে নতুন বই এসেছে ৮৯টি

সারাবাংলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৯

অমর একুশে বইমেলা ২০২৫। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে বইমেলা ২০২৫-এর ১২তম দিন ছিল বুধবার (১২ ফেব্রুয়ারি)। এদিন মেলায় নতুন বই এসেছে ৮৯টি। এর মধ্যে গল্পের বই ১৫টি, উপন্যাস ২২টি, কবিতা ২৭টি, ছড়া একটি, জীবনী দু’টি, মুক্তিযুদ্ধ একটি, বিজ্ঞান একটি, অনুবাদ একটিসহ অন্যান্য বই রয়েছে ১৬টি।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্লোগান: বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪—এর গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশ নেন মঈন জালাল চৌধুরী। সভাপতিত্ব করেন কবি ফরহাদ মজহার।

বিজ্ঞাপন

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ফয়েজ আলম এবং কবি সৈয়দ রনো। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শিরিন জাহান এবং শাকিলা মতিন মৃদুলা। আজ ছিল ফরিদা পারভীনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘অচিন পাখি’ এবং শরিফুল ইসলামের পরিচালনায় ‘জাগরণী সাংস্কৃতিক সংগঠন’—এর পরিবেশনা।

সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বর্ণালী সরকার, রাজিয়া সুলতানা, মুন্নি কাদের, নুসরাত জাহান, ঐশ্বর্য সমদ্দার, ড. আফরোজা বেগম ইয়াসমিন, মনীষ সরকার এবং শ্রাবন্তী ধর। যন্ত্রাণুষঙ্গে ছিলেন পুলিন চক্রবর্তী (তবলা), উসায়েদ আহমেদ প্রতীক (কি—বোর্ড), গাজী আবদুল হাকিম (বাঁশি) এবং ফিরোজ খান (সেতার)।

আগামীকাল ১৩তম দিন মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সারোয়ার তুষার। আলোচনায় অংশ নেবেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। সভাপতিত্ব করবেন মাহবুব মোর্শেদ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো