Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি হতে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে এসব দ্রব্য জব্দ করে বিজিবি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটেলিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩৬৮ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি মদ, ১১ হাজার বোতল ফেনসিডিল, ১২৭ দশমিক ৬৫০ কেজি গাঁজা, ৮ দশমিক ৬৫৭ কেজি হেরোইন, ৭ হাজার ২৪৭ পিস ইয়াবা, ২২ দশমিক ৪৭৩ কেজি কোকেন ১ হাজার ৩৫০ পিস ভায়াগ্রা, ১ লাখ ৮৬ হাজার ৭৪৭ সিলডিনাফিল ট্যাবলেট, ৯৩০ টেপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ২৪ হাজার ৫৭৭ প্যাকেট পাতার বিড়ি, ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৫৭ বোতল এলএসডি, শূণ্য দশমিক ৯৮০ কেজি আফিম, ৯ বোতল সাপের বিষ, ৫৬৪ দশমিক ৫০০ কেজি কারেন্ট জাল।

বিজ্ঞাপন

জানা যায়, এসব দ্রবের আনুমানিক বাজার মূল্য ৭৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৭১০ টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন বিজিওএম। এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো