Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন ডেভিল হান্ট: ডোমারে আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: অপারেশন ডেভিল হান্টে নীলফামরীর ডোমারে মো. মহিনুর ইসলাম (৫২) নামে এক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মহিনুর ইসলাম ডোমার উপজেলার বড় রাউতা মঞ্জুপাড়া এলাকার মৃত নবার উদ্দিনের ছেলে। তিনি ডোমার সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, উপজেলায় বিএনপি নেতার গাড়ি বহরে হামলার মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো