Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিরামপুরে আ’লীগের সাধারণ সম্পাদক রাজু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান খায়রুল আলম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।

গ্রেফতার খাইরুল আলম রাজু বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর মৃত ফসি উদ্দিন মন্ডলের ছেলে।

ওসি মমতাজুল হক বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. খাইরুল আলম রাজুকে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ই জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ শে অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. খাইরুল আলম রাজু (৪৫) কে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এনজে