Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাঁথিয়ায় পেট্রোলবোমা বানানোর সময় বিস্ফোরণে যুবক আহত, বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৭:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জেলার সাঁথিয়ায় ককটেল পেট্রোলবোমা বানানোর সময় বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেল ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫ নম্বর শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আহত যুবক পলাতক রয়েছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।

আহত যুবক উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা রাজা হোসেন এবং হেলাল উদ্দিন বলেন, ‘রাত ১০টার দিকে আমরা হঠাৎ তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।’

বিজ্ঞাপন

এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মর্তুজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো