Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি মাগুরায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। যেখানে আট বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়। এই ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত আছিয়ার শারিরীক ও চিকিৎসা খোঁজখবর নিয়েছেন। আইনী সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের সময়ের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ২০১৮ সালে আওয়ামী সরকারের একতরফা নির্বাচনের সময়, নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার কারণে বিএনপি সমর্থিত গৃহবধু পারুল বেগমকে, তার বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা সন্তানদের সামনে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা।

তিনি বলেন, দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে। তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে, যা অনেকেই ভয়ে কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন, বাদ পড়ছে না শিশুও। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতীর জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দেশে এখন যা চলছে- তা মেনে নেয়া সম্ভব নয়।

সারাবাংলা/এফএন/আরএস
বিজ্ঞাপন

আরো