Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গালি দেওয়া এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১২:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ চলাকালীন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেওয়া সংবাদ উপস্থাপিকাসহ তিনজনের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ২টা ২০ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।

বিজ্ঞাপন

পরে কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহ আরো লিখেন, গালি দেওয়ার প্রেক্ষিতে টেলিভিশনটির তিনজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আমি বিব্রত। রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি। এখনও করছি। আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই যেখানে যে কোন মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে। তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায়ে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর, সেই মত আমার বিরুদ্ধে হলেও।

উল্লেখ্য, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল লাইভ চলাকালীন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেয় চ্যানেলটির এক সংবাদ উপস্থাপক। এ ঘটনায় উপস্থাপিকাসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/জিএস/এনজে
বিজ্ঞাপন

আরো