Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ঐকমত্য কমিশন-রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে গুতেরেস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন।।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়।

গোলটেবিলে রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, এনসিপির নাহিদ ইসলাম, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

সফরের তৃতীয় দিনে জাতিসংঘ মহাসচিব ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকালে তিনি রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

বিজ্ঞাপন

নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।

বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো