Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসির বৈঠকে অংশ নেয়নি সৌদি, কাতারসহ ৯ দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৪:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে। এ বৈঠকে ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণ জানানো হলেও নয়টি দেশের রাষ্ট্রদূত বা তাদের কোন প্রতিনিধি আসেননি। বাকি ১০ দেশের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ এবং ওমানের ‎মিশন প্রধানরা বৈঠকে অংশ নেননি।

‎সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে ইসি।
‎
‎জানা গেছে, বেলা ১১টায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপত্বিতে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
‎
‎এদের মধ্যে বৈঠকে অংশ নেয় এই ১০ দেশ- ‎১.আলজেরিয়া, ২.ব্রুনাই দারুসসালাম ৩. ইজিপ্ত, ৪. ইন্দোনেশিয়া, ৫. ইরান, ৬.কুয়েত, ৭. মালয়েশিয়া, ৮. মরক্কো, ৯. পাকিস্তান, ১০. সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো