Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রায়গঞ্জের চাচা-ভাতিজা হত্যা মামলায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: ২৪ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জের চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

শনিবার (২২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর দফতরের কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে গত (২১ মার্চ) রাত সাড়ে ১০ টায় র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল বৈকন্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

এর আগে, গত (১৬ মার্চ) রাত ১০ টা ১০ মিনিটে বৈকন্ঠপুর বাজার এলাকা থেকে রিয়াজ উদ্দিন সেখ, হৃদয় সেখ সম্পর্কে চাচা-ভাতিজা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধ্যান না পেয়ে গত (১৭ মার্চ) রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে। পরে (২০ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ধানগড়া-পাঙ্গাসী সড়কের বৈকণ্ঠপুর দক্ষিণে ভেড়াদহ ব্রীজের নিচে কচুরি পাড়ার মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় চাচা-ভাজিতার লাশ ভেসে উঠে।

পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতাল রিপোর্ট প্রস্তুতি শেষে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের দৃষ্টি হয়। পরে র‌্যাব-১২’র অভিযানে বহুল আলোচিত ক্লুলেস মামলার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের রায়গঞ্জ থানায় পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো