Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বর্তমান সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২২ মার্চ) বাগেরহাটের মোংলা উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক, আলেম-ওলামা, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং শ্রমিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা ছিলেন ।

সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজে যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় তার জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারি, সেই দোয়া এবং সহযোগিতা চাই। যারা ন্যায় বিচার পাননি আমি তাদের পাশে থাকব।

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রাশিদুর রহমান শিশির, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, জামায়াতের পৌর আমির এমএ বারী, নায়েবে আমির মাওলানা মনিরুজ্জামান, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক একেএম সাহাবুদ্দিন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো