Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাতকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২৩:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) রাতে ছাতকের পাগল হাসান চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহিন মিয়া (১৯) ও হুমায়ূন মিয়া (২১)। তারা ছাতক উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ছাতক থেকে কালারুকা গ্রামে যাওয়া পথে উপজেলার পাগল হাসান চত্বরে মোটরসাইকেলটি দ্রুত গতিতে একটি সিএনজি অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় পরে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মুখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো