Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ০২:৩২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১০:৪০

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। সোমবার (৬ এপ্রিল) রাত ৯টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলন, ‘ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলিগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।’

তিনি বলেন, ‘ইসরায়েল এখনই বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে।’ এছাড়াও, তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

সমাবেশে অন্যদের বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মাওলানা গোলামুর রহমান আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব এ আর খান, ছাত্রনেতা আরিয়ান ইমন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

আরো