Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে মিছিল করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৮:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পল্লবী থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নুর মিয়া আনসারীকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ। নুর মিয়া টাঙ্গাইলের সরকারি সাদাত কলেজ করোটিয়া শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক এবং আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার হিসেবেও পরিচিত।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের একটি দল পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নুর মিয়া আনসারীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছে বলে স্বীকার করেছে।

বিজ্ঞাপন

নুর মিয়ার নামে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো