Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেস্তোরাঁয় হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফিলিস্তিনের গাজাবাসীদের গণহত্যা ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শনের নাম করে কতিপয় দুর্বৃত্ত এবং সন্ত্রাসীরা দেশের বহু রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের মত জঘন্যতম কর্মকাণ্ড ঘটিয়েছে। এতে রেস্তোরাঁ মালিকদের ব্যাপক ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জানিয়েছেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল সারাদেশে বিক্ষোভে অংশগ্রহণ করে। কিন্তু পরিতাপের বিষয় বিক্ষোভের নাম করে কিছু দুর্বৃত্তরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলাগুলোর রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায় ও ব্যাপকভাবে ভাঙচুর করে সম্পদের ক্ষতি সাধন করে। এভাবে সন্ত্রাসীরা বিদেশি পণ্যের নাম করে দেশের রেস্তোরাঁগুলোতে যে সহিংস ঘটনা ঘটিয়েছে তা মোটেও আমাদের কাম্য নয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এ ঘটনার সঙ্গে জড়িতদের অতি শিগগিরই (আগামী ২৪ ঘণ্টার মধ্যে) আটক ও দৃষ্টান্তমূলক শান্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানিয়ে জানান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই সহিংসতায় যে সম্পদ ধ্বংস করা হয়েছে তা নিরূপণ করা ও তাদের বিনিয়োগের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও টহল পুলিশিং কার্যক্রম বৃদ্ধি করা।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো