Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পাচার হওয়া ৬ নারীকে বেনাপোলে হস্তান্তর

লোকাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ২৩:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশি নারীকে পাঁচ বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন— আনজু খাতুন, রাশিদা বেগম, ইয়াসমিন খাতুন, রজিনা পারভিন, তাছলিমা খাতুন ও শারমিন আক্তার।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে জাস্টিন অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

মানবাধিকার সংস্থ্যা জাস্টিন অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা কাজবুজি জিআইসি সেল্টারহোম নামে একটি সংস্থা তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো