Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১২:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটা প্রতিনিধি দল। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাষ্টীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন দলের স্থায়ী কিমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির এই বৈঠক। সংক্ষিপ্ত সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা দিয়েছিলেন, সে জায়গায় তিনি অনড় আছেন কিনা, সেটাই জানতে চাইবে বিএনপি। পাশাপাশি নিজেদের কিছু পরামর্শ, মতামত ও বক্তব্য তুলে ধরবেন বিএনপি নেতারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো