Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীর ছেলের পিএস হিরা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী (পিএস) কামরুজ্জামান হিরাকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার রমনা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ‌‌‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার জানান, গোয়েন্দা পুলিশ হীরাকে গ্রেফতারের পর রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জে কামরুজ্জামান ছিল সাধারণ মানুষের জন্য আতঙ্কের নাম। গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পার ছত্রছায়ায় কামরুজ্জামান হীরা রূপগঞ্জে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো। সাধারণ মানুষের কাছে হীরা, কাচকাটা হীরা ও ডন হীরা নামেও পরিচিত। গত ৫ আগস্টের পর থেকে হীরা পলাতক ছিলেন।

সারাবাংলা/ইউজে/ইআ