Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: মোংলায় বজ্রপাতে মো. নাছির শেখ নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মিঠাখালী ইউনিয়নে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত মো. নাছির শেখ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্বজনরা জানায়, দুপুরে বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বাজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর