Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় শিরোমনি কেডিএ মার্কেটের নিখোঁজ হওয়া ব্যবসায়ী মো. আনোয়ার হেসেনকে অবিলম্বে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর শিরোমনি শহিদ মিনারের সামনে খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন করা হয়। বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এসময় তারা ব্যবসায়ী আনেয়ার হেসেনকে খুঁজে বের করার দাবি জানান। ন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

কেডিএ মার্কেটের ব্যবসায়ী শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন— নিখোঁজ আনোয়ার হোসেনের দুই ছেলে আবু সাঈদ ও সিয়াম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন— ব্যবসায়ী ইফতেখাইরুল আলম বাপ্পী, শেখ জাকির হোসেন, এস এম ইলিয়াস হোসেন, মো. আইয়ুব আলী, মুরাদ হোসেন, মোহাম্মদ রইস, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ জুয়েল, বিল্লাল মল্লিক, জাকির হোসেন, শেখ জাহিদ হোসেন, শেখ আনছার আলী, ইয়াসিন মোড়ল, আসাদুল ইসলাম, দিদার হোসেন, রিয়াদ, লোকমান হোসেন, ইতি, টুটুল, শামসুদ্দিন, মো. হাবিবুর রহমান মিন্টু, মো. শরীফুল ইসলাম, রাফসান, আবু তালেব, সোনিয়া ও পিয়া।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শিরোমনি কেডিএ মার্কেটের চশমা ও ঘড়ির দোকান ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন দোকানের মালামাল কিনতে খুলনায় যায়। এরপর থেকে তার আর সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে পরদিন খুলনা সদর থানায় একটি সারাধান ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের চারদিন অতিবাহিত হলেও পুলিশ এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো