Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরস্ক-আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পৃথক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিতে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সফরে গেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন তিনি।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন করেছেন।

জানা গেছে, ২৫ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নেবেন প্রধান বিচারপতি। এ সিম্পোজিয়ামটি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। এতে অংশ নিতে গত ৬ মার্চ বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে থাকবেন ড. রেফাত আহমেদ। এ ছাড়া ওইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

প্রধান বিচারপতির বিদেশ সফরকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

সারাবাংলা/আরএম/ইআ