Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলন ‍ও জেএসডি’র বৈঠক রোববার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৯:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে রোববার (২৭ এপ্রিল) বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক অনুষ্ঠিত হবে। আর বিকেল ৩টায় একইস্থানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে বৈঠক হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিজ্ঞাপন

বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই কমিশন।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

ডেঙ্গুতে এক মাসে প্রাণ গেল ১৪৮ জনের
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৬

আরো