Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের কর্মসূচির তারিখ পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২৩:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সময়সূচি পরিবর্তন করেছে। সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্টের পরিবর্তে এই কর্মসূচিটি আগামী বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই কর্মসূচি পালিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

জামায়াতের পক্ষ থেকে ঢাকা মহানগরীর সর্বস্তরের জনশক্তি এবং মহানগরবাসীকে এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর