Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নুরকে দেখতে হাসপাতালে বিএনপির রফিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১২:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে নুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন।

পরে বেরিয়ে এসে সাংবাদিকদের ডা. রফিকুল ইসলাম বলেন, ‘নুর একজন জুলাইযোদ্ধা। ভিপি নুরকে চেনেন না, এমন কেউ নেই। গতকাল সেখানে দায়িত্বে থাকা সবাই তাকে চিনতেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘নুরের অবস্থা গুরুতর। তার মাথা ও নাকে গুরুতর আঘাত রয়েছে। মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর