Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি যারা দেশকে রক্ষা করতে পারে।’ তিনি আরও দাবি করেন, ‘দলের প্রস্তাবিত ৩১ দফা সংস্কার বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে। আমাদের মধ্যে তারেক রহমান রাজনৈতিক কাঠামোয় ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন, একইসঙ্গে অর্থনৈতিক কাঠামোতেও পরিবর্তনের দিকনির্দেশনা দিয়েছেন। এ দুটি মিলেই বাংলাদেশের জন্য নতুন ইতিহাস রচিত হবে।’

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি এমন এক সময়ে জন্ম নেয়, যখন দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় জাতিকে নতুন জাতীয়তা ও দর্শন দিয়েছিলেন। তিনি মুক্তমনা অর্থনীতির ভিত্তি গড়ে অর্থনৈতিক উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।’

কিছু মহল নির্বাচনকে বিকৃত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব করেন, ‘এই নির্বাচনই এখন দেশকে রক্ষার একমাত্র বিকল্প পথ। অথচ এটাকে ব্যাহত করার চেষ্টা চলছে। বলা হচ্ছে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই— আমরা কারও হুমকির কাছে মাথা নত করব না।’

তিনি আরও যোগ করেন, ‘এখন পর্যন্ত যে সংস্কারগুলোতে ঐকমত্য হয়েছে, আমরা তা মানি। তবে জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচিত হবে এবং পার্লামেন্ট গঠিত হবে। বিএনপিই এ দেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রকৃত পথ দেখাতে সক্ষম।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর