Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:২২

জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আজও আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি রাষ্ট্রকে এর দায় এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

জাপা মহাসচিব বলেন, তাদের নিষিদ্ধ করার দাবি করছি সরকারের কাছে। আজ জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে, এর জন্য গণঅধিকার পরিষদ কোনোভাবেই দায় এড়াতে পারে না। যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা সন্ত্রাসী সংগঠন। এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে। আমরা মনে করি গণঅধিকার পরিষদ সেই আইনের মধ্যে পড়ে গেছে।

বিজ্ঞাপন

শামীম হায়দার পাটোয়ারী বলেন, যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হচ্ছে না। অন্যদিকে যারা মবের বিরুদ্ধে কথা বলছে, উলটো তাদেরকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটি দেশের সরকার চলতে পারে না এবং দায়ও এড়াতে পারবে না।

জাপা মহাসচিব বলেন, সরকার যদি আইন ও ন্যায়বিচারের শাসক হয়ে থাকে, তাহলে সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর