Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আ.লীগের ক্লিন ইমেজের নেতারা জাপায় যোগ দিলে মনোনয়ন দেবো’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি: সংগৃহীত

রংপুর: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সমর্থক, কিন্তু তার বিরুদ্ধে কোন মামলা-মোকাদ্দমা নাই; যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, তাদের মনোনয়ন দেবো।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে উল্লেখ করে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত না থাকে তাহলে মনোনয়ন অবশ্যই দেবো। ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগ দেয়, তাহলে তাদের আমরা মনোনয়ন দেবো।’

বিজ্ঞাপন

একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না জানিয়ে জাপার এই কো-চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নাই তাদের বাঁচানোর জন্য বিএনপির ভূমিকা থাকতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। সামনের নির্বাচনে যদি জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি, গণধিকার পরিষদ দলগুলো থাকতে চায় একদিকে। আরেকদিকে থাকতে চায় বিএনপি। এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, তারা যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে বিএনপি একা হবে। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে।’

এ সময় জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর