Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই বিপ্লব ধারণ করেই আগামীতে দেশ গড়তে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন বলেছেন, ‘জুলাই বিপ্লব ধারণ করেই আগামী রাজনীতি এগিয়ে নিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় দর্শনা অডিটরিয়ামে স্মার্ট টিম সদস্যদের সমাবেশে চুয়াডাঙ্গা জেলা আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে বিএনপির মহাসচিবের কোনো আপত্তি নেই এতেই বোঝা যায় বিএনপি জুলাই বিপ্লব কতটুকু ধারণ করে এদেশে রাজনীতি করছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো ফলাফল দিতে আগামী ত্রয়োদশ নির্বাচনে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে বেছে নেবে।’

বিজ্ঞাপন

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী হাফেজ আমিরুল ইসলাম, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন ও দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল ইসলাম অপু।

এ ছাড়াও, সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আইটি বিভাগের সভাপতি হারুন অর রশিদ,দামুড়হুদা উপজেলা আইটি বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, দামুড়হুদা উপজেলা স্মার্ট টিমের সদস্য ইকরাম, শাহাদাত আলী, সাদিক হোসেন, হাউলী ইউনিয়ন স্মার্ট টিম লিডার, দামুড়হুদা ইউনিয়ন টিম লিডার আমিনুল ইসলাম জিহাদ, কার্পাসডাঙ্গা ইউনিয়নের মেহেদী হাসান, নাটুদাহ ইউনিয়নের বনি আমিন, জুড়ানপুর ইউনিয়নের আবু সাইদ, নতিপোতা ইউনিয়নের নাইম হোসেন রানা, জীবননগর উপজেলা প্রচার বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, জীবননগর স্মার্ট টিমের সদস্য হাসানুজ্জামান, উপজেলা আইটি সদস্য সুজাউল হক জিহাদ প্রমুখ।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর