Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিটি আসনেই জিতে আসার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২০:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশে নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশত আসনে বিজয়ের জন্যই লড়াই করবে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, ‘পিআর নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাবো। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া কোনো উপায় নেই। একইসঙ্গে বিকল্প পদ্ধতি হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতিও আমাদের চলমান থাকবে। তিনশত আসনই আমাদের লক্ষ্য। আর জোটের বিষয়ে যে ধরনের আলোচনা চলছে তা চলমান থাকবে। কোন আসনে কে প্রার্থী হবে সেই বিষয়ে আলোচনা করার সময় এখনো আসেনি।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনে আমির জোর দিয়ে বলেন, ‘সংস্কার, বিচার ও নির্বাচন এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে। কারণ কোনো অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেওয়া হবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি বৈঠক

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন প্রমুখ।

বিজ্ঞাপন

পুলিশের ৭ কর্মকর্তা বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

আরো

সম্পর্কিত খবর