Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণতান্ত্রিক আন্দোলনে শহিদ জেহাদ এক চিরস্মরণীয় নাম: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহিদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহিদ জেহাদ দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দিবসটি উপলক্ষ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসেনানী শহিদ নাজির উদ্দিন জেহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও তার অম্লান স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শহিদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। শহিদ জেহাদ নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তার এই মহিমান্বিত আত্মদানের ফলেই এরশাদের পতন হয়। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। নব্বইয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি।’

বাণীতে তিনি আরও বলেন, ‘যে স্বপ্ন ও আশা নিয়ে শহিদ নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য। আর তাতেই শহিদ নাজির উদ্দিন জেহাদের আত্মা শান্তি পাবে।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর