Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনছি: পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৮:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ বোঝাপড়ার আলাপ চলছে বলে শোনা যাচ্ছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি ও জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে— এমনটাই আমরা শুনছি। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে— এমন একটি অভ্যন্তরীণ সমঝোতার কথাও শোনা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এখন বলছে, গণভোট আয়োজন করতে অনেক টাকা লাগবে। অথচ ৫ আগস্টের পর বিএনপির এক প্রার্থীর চাঁদাবাজির টাকাতেই একটি গণভোট করা সম্ভব।’

বিজ্ঞাপন

এনসিপি নেতা বলেন, ‘অতীতে ৪০ শতাংশ ভোটে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা সংবিধান পরিবর্তন করেছে। তাই উচ্চকক্ষ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘এতদিন আমরা সিনিয়র নেতাদের জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবার তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব। তবেই তাদের মাথা খুলবে।’

তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।’

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, ‘আপনি যদি জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি করতে পারেন, তাহলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আমরা আহ্বান জানাই— শহিদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদের বাস্তবায়নের ঘোষণা দিন।’

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর